Published On: Wed, Mar 7th, 2012

অনিয়মের অভিযোগ : বেনাপোল স্থলবন্দরে নতুন পরিচালকের দায়িত্ব গ্রহন

Share This
Tags

সিডি নিউজ২৫.কম, শার্শা ০৭ মার্চ : দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কালাম আজাদ। বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে আগের পরিচালক (ট্রাফিক) মোঃ গোলাম মোস্তফাকে অপসারণের পর সোমবার তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
বেনাপোল বন্দর ও ব্যবসায়ী সু্ত্রে জানা যায়, সম্প্রতি বেনাপোল বন্দরের অনিয়ম ও দুর্নীতি আগের যে কোন সময়ের চেয়ে বেড়েছে।  গত ১ জানুয়ারী নৌ-মন্ত্রী শাহাজান খান বেনাপোল বন্দরের রপ্তানী টার্মিনাল উদ্বোধন করতে বেনাপোলে আসেন। এ সময় বন্দরের অনিয়ম, দুর্নীতি, অপরিকল্পিত উন্নয়নের চিত্র দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
এ সময় মন্ত্রী বেনাপোল বন্দর পরিচালককে উদেশ্য করে বলেন, বেনাপোল একটি আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ স্থলবন্দর। এই বন্দর থেকে ব্যবসায়ীরা প্রতি বছর সরকারকে প্রায় ৩ হাজার কোটি টাকা রাজস্ব দিচ্ছেন। কাজের স্বচ্ছতা ফেরাতে একের পর এক বন্দরের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। কিন্তু অনিয়ম, দুর্নীতি ও  চুরি বন্ধ হচ্ছেনা কেন। আগামি তিন মাসের মধ্যে বন্দর থেকে আমদানি পণ্য চুরি বন্ধ করে বন্দরের ¯^চ্ছতা ফিরিয়ে আনতে হবে। যদি এ কাজ করতে ব্যর্থ হন, তাহলে চাকরি ছেড়ে দেন। এরই পরিপ্রেক্ষিতে আবুল কালাম আযাদ বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়াও গত ২৯ ফেব্রুয়ারি বন্দরে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে শেড ইনচার্জ ও সুপারিনটেনডেন্ট এর মধ্যে এক সংঘর্ষে  ৩ জন আহত হয়। এ ঘটনায় গোটা বন্দরে তোলপাড় শুরু হয়। এ ব্যাপারে বন্দর পরিচালক এর ব্যর্থতাকে দায়ি করা হয়েছে।
এ ব্যাপারে  বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আবুল কালাম আযাদ বলেন, বেনাপোল বন্দর পরিচালক গোলাম মোস্তফাকে অনত্র বদলি করা হয়েছে। আমি অতিরিক্ত হিসাবে এখানে দায়িত্ব পালন করছি। বন্দরের দুর্নীতির ক্ষেত্রগুলো চিহ্নিত করা হচ্ছে। দ্রত চুরি বন্ধ করতে প্রয়োজনীয় বাবস্থা নেওয়া হবে।
অপরদিকে  বেনাপোল স্থলবন্দরের সাবেক পরিচালক গোলাম মোস্তফা জানান, কোন অনিয়মের অভিযোগ নয়, এমনিতেই সরকার আমাকে বদলি করেছে।

About the Author

Leave a comment

You must be Logged in to post comment.